Monday, 3 December 2018

উজান, দীঘার বুকে শান্তির ঠিকানা

শহরের কোলাহল থেকে একটু নিজেকে খুঁজে পাওয়ার জন্যে যাওয়ার যায়গা পাওয়া যাচ্ছে না?  দীঘা আছেতো। না না রথ দেখাও হবে কলা বেঁচাও হবে। সমুদ্র সৈকত দর্শন থেকে নিজে কে খুঁজে পাওয়া দুটোই করার ঠিকানা দিচ্ছি আপনাকে।
দীঘার উপরে ভ্রমণ প্ৰিয় কলকাতার পর্যটকদের  আগেও টান ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন শুধু  কলকাতা থেকে নয়, সারা ভারতবর্ষ থেকে পর্যটকের ভিড় উপচে পড়ছে এই দীঘার সমুদ্র সৈকতে। যত দিন যাচ্ছে হোটেল এর সমস্যা দেখা যাচ্ছে দীঘাতে। আর হোটেলে রুম পেলেও সেটা আকাশ ছোঁয়া।

এখন দীঘাতে শুধু মাত্র ঘুরতে না কয়দিনের জন্যে রেস্ট নিতেও যায় অনেকে। কিন্তু এই ভিড়ের মাঝে শান্ত নিরিবিলিতে হোটেল পাওয়া খুবই মুশকিল।

মুশকিল হলেও সেটা অসম্ভব না।
" উজান" ব্যস্ত আর ভীড়ে ঠাসা দীঘার মধ্যে একটুকরো শান্তির নীড়।
সময় কিভাবে অতিবাহিত হবে সেটা বুঝে উঠতে পারবেন না। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং সমুদ্রের হওয়া খেতে একমাত্র স্থান হলো উজান। সকালে সমুদ্রের স্নান করে দুপুরে lunch এর পর এক শান্তির ঘুম । সন্ধ্যের সময়ে ছাদে সমুদ্রের হওয়া, কাঁকড়া আর যদি তার সাথে যদি আপনার পছন্দের ব্র্যান্ড থাকে তাহলেতো সেই সময়টা আপনার স্মৃতিতে ডাক কাটতে বাধ্য।
আপনি অপানার কাছের মানুষকে আর ও আপন করে নিন।
তিন তলা এই হোটেল সব মিলিয়ে ৮ টা রুম আছে। AC রুম এর ব্যবস্থা আছে।
Hotel Layrika এর গা ঘেঁষে রাস্তা সেটা দিয়ে সোজা হেটে গেলেই উজান। Van ভাড়াও যায়। কিন্তু রাতে বেলা হেঁটে যাওয়ার রোমাঞ্চই আলাদা।

পূর্ণিমাতে গেলে পূর্ণিমা এর চাঁদের আলো যখন Layarika এর উপরে এসে পড়বে তখন এক মায়াবী সৌন্দর্যের ছবি আপনি উপভোগ করতে পারবেন,মনে হবে দূরে কোনো জাহাজ দাঁড়িয়ে আছে।।
যোগাযোগ ও বুকিং করতে Whatsapp করুন 8961675293 এই নম্বরে।

No comments:

Post a Comment